কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৯ জুন, ২০২৬ এ ০২:০৪ PM

জেলা প্রশাসকের বার্তা

কন্টেন্ট: পাতা

“তথ্য ও প্রযুক্তির ছোঁয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পৃথিবীতে সব থেকে দ্রুত নাগরিক সেবায় লালমনিরহাট জেলা প্রশাসন।” -মুহঃ রাশেদুল হক প্রধান

জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট-এর দাপ্তরিক ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম।

“আগামীর বাংলাদেশ” বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহারে লালমনিরহাট জেলা প্রশাসন সদা প্রস্তুত এবং বদ্ধপরিকর। মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসে সমৃদ্ধ, বৈচিত্র্যময় সংস্কৃতি ও সম্ভাবনাময় এই সীমান্ত জেলার নাগরিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে এই ওয়েবপোর্টালটি একটি ডিজিটাল সেতু হিসেবে কাজ করছে। যার মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজে এবং দ্রুত জেলা প্রশাসনের কাছে পৌছাতে পারছে।

আমাদের মূল লক্ষ্য হলোজনগণের দোরগোড়ায় সরকারি সেবা দ্রুত ও হয়রানিহীনভাবে পৌঁছে দেওয়া। এই পোর্টালের মাধ্যমে আপনারা জেলার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নমূলক প্রকল্প, পর্যটন, ইতিহাস-ঐতিহ্য, চিকিৎসা, শিক্ষা এবং অতি প্রয়োজনীয় নাগরিক সেবার ফরম ও তথ্য ঘরে বসেই খুব সহজে পেয়ে যাবেন। আপনারা এই জেলা তথ্য বাতায়ন থেকে জেলা প্রশাসনের দৈনন্দিন এবং রুটিন ভিত্তিক কার্যক্রম গুলো খুব সহজে দেখতে পারবেন।

এই ওয়েবসাইটটির মাধ্যমে নিম্নোক্ত তথ্যাদিও জানা সম্ভব হবেঃ

  • জেলা প্রশাসন, জেলার বিভিন্ন বিভাগ ও সরকারি বিভিন্ন কর্মকান্ড সম্পর্কিত তথ্যাদি।

  • জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকান্ড সম্পর্কিত যাবতীয় তথ্যাদি।

  • বিভিন্ন টেন্ডার ও ইজারা বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্যা।

  • বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও তাঁর অধঃস্তন আদালতের মামলাসমূহের কার্যক্রম।

  • জলমহাল, বালুমহাল, পাথরমহাল ও অন্যান্য সায়রাত মহাল সম্পর্কিত যাবতীয় তথ্যাদি।

  • জেলার বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি।

  • উপজেলা প্রশাসনসহ জেলার অন্যান্য বিভিন্ন বিভাগের সাথে সংয।

  • জেলার পর্যটন আকর্ষন বা সম্ভাবনার যাবতীয় তথ্যাদি।

  • ভূমিসেবা, শিক্ষাসেবা, স্বাস্থ্যসেবা ও কৃষিসেবা সম্পর্কিত তথ।

একটি জবাবদিহিমূলক, জনবান্ধব এবং তথ্যপ্রযুক্তি-নির্ভর দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে আপনাদের যেকোনো গঠনমূলক পরামর্শ ও মতামত আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে। তথ্য ও সেবার মেলবন্ধনে লালমনিরহাট জেলা প্রশাসন সবসময় আপনার পাশে রয়েছে।

ধন্যবাদান্তে,

জেলা প্রশাসক, লালমনিরহাট

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন